আরাফ বাংলাদেশ

আরাফ বাংলাদেশ সম্পর্কে

আরাফ বাংলাদেশ (ইসলামিক মানবিক উন্নয়ন সংস্থা আল্লামা রুহুল আমিন (রহঃ) ফাউন্ডেশন) মাদারীপুর জেলাভিত্তিক একটি অলাভজনক ও ইসলামি মূল্যবোধসম্পন্ন মানবিক ও সামাজিক সংগঠন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সামাজিক, সাংস্কৃতিক, সচেতনতা, শিক্ষা ও মানবিক কার্যক্রম পরিচালনা করে।

আরাফ বাংলাদেশ হলো বাংলাদেশের একটি ইসলামিক মানবিক উন্নয়ন সংস্থা। এটি একটি মানবিক ও সামাজিক সংগঠন, যা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা ও দেশের বিভিন্ন স্থানে সামাজিক, সাংস্কৃতিক, সচেতনতা, শিক্ষা ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। সংগঠনটির পুরো নাম: ইসলামিক মানবিক উন্নয়ন সংস্থা আল্লামা রুহুল আমিন (রহঃ) ফাউন্ডেশন [আরাফ বাংলাদেশ] — মূলত মাদারীপুর জেলাভিত্তিক একটি অলাভজনক ও ইসলামি মূল্যবোধসম্পন্ন সংগঠন।

অনুপ্রেরণা ও নামকরণ

এই সংগঠনের অনুপ্রেরণা ও নামকরণ করা হয়েছে উপমহাদেশের পীর-এ কামেল, জ্ঞান আকাশের উজ্জ্বল নক্ষত্র, সমাজ সংস্কারক, সম্পাদক, সুফি আল্লামা রুহুল আমিন (রহঃ)-এর নামানুসারে। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের সারা বাংলায় ৬২টি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, পাশাপাশি মুসলিম হিসেবে বেশকিছু পত্রিকা প্রকাশ করেন। আল্লামা রুহুল আমিন (রহঃ) ১৮৮২ সালে ব্রিটিশ ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাংলাদেশ সীমান্তের কাছে টাকির নারায়ণপুরে (ভারত) জন্মগ্রহণ করেন এবং ১৯৪৫ সালের ২ নভেম্বর কলকাতায় ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন [ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন]।

এই মহান মানুষটি তাঁর জীবনে ১২,৩৮৩ পৃষ্ঠার বই লিখেছেন — বাংলা ভাষায় ৩৫টি ও উর্দু ভাষায় ৪টি। তাঁর জীবন, কর্ম, আদর্শ, দর্শন, মানবতা ও শিক্ষা নিয়ে গবেষণার মাধ্যমেই ২০১৬ সালে আরাফ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।

মূল লক্ষ্য ও আদর্শ

সংগঠনটি আল্লামা রুহুল আমিন (রহঃ) ফাউন্ডেশন-এর একটি সামাজিক ও মানবিক উদ্যোগ। এটি একদিকে যেমন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আলোচনা সভার আয়োজন করে, অন্যদিকে তেমনি আর্তমানবতার সেবায় কাজ করে থাকে। এর লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়ন নিশ্চিত করা।

প্রধান কার্যক্রমসমূহ

  • ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ: প্রতি বছর পবিত্র রমজান মাসে নিয়মিত ইফতার মাহফিলের আয়োজন এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ।
  • দুর্যোগে ত্রাণ বিতরণ: বন্যা বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অর্থ ও খাদ্যসামগ্রী সংগ্রহ করে সরাসরি দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া।
  • সামাজিক ও ধর্মীয় আলোচনা: স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদদের নিয়ে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনার আয়োজন।

সাংগঠনিক নেতৃত্ব ও সমন্বয়

সংগঠনটির সুষ্ঠু পরিচালনার জন্য একটি ১১ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ কাজ করে। বিভিন্ন আয়োজনে ইমাম শাহরিয়ার, সুজন হোসেন রিফাত এবং মো. শাওন করিমের মতো স্থানীয় ব্যক্তিত্ব ও যুব প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ বক্তব্য ও নেতৃত্ব প্রদান করেছেন।

আর্থিক স্বচ্ছতা ও সহযোগিতা

সংগঠনটি সাধারণ মানুষের অনুদান এবং যাকাতের ফান্ডের মাধ্যমে সেবামূলক কাজ পরিচালনা করে। বন্যার্ত বা অসহায় মানুষের সহায়তার জন্য বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট ও জনতা ব্যাংকের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়। চলমান কার্যক্রমের লাইভ ও ভিডিও দেখতে আরাফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ ভিজিট করুন।

নেতৃত্ব

পরিচালনা পর্ষদ ও নেতৃত্ব

প্রতিষ্ঠাতা

সাংবাদিক সুজন হোসেন রিফাত

সাংবাদিক সুজন হোসেন রিফাত

প্রতিষ্ঠাতা ও সিইও

সাংবাদিক সুজন হোসেন রিফাত ঢাকা ও দেশের বিভিন্ন জেলাসহ মাদারীপুর এবং রাজৈর উপজেলার একজন সক্রিয় স্থানীয় প্রতিনিধি। তিনি...

অধ্যক্ষ হাওলাদার মো: নিজাম উদ্দিন

অধ্যক্ষ হাওলাদার মো: নিজাম উদ্দিন

চেয়ারম্যান
প্রফেসর কাওসার আলম মিঠু

প্রফেসর কাওসার আলম মিঠু

ভাইস চেয়ারম্যান
মো: শাওন করিম

মো: শাওন করিম

কো-ফাউন্ডার ও পরিচালক
ইমাম শাহরিয়ার

ইমাম শাহরিয়ার

পরিচালক
রাজিব হোসেন

রাজিব হোসেন

পরিচালক
মকবুল হোসেন

মকবুল হোসেন

পরিচালক
হাবিবুর রহমান

হাবিবুর রহমান

পরিচালক
এ্যাডভোকেট হেনা খানম

এ্যাডভোকেট হেনা খানম

পরিচালক
মো: তাহমুর করিম

মো: তাহমুর করিম

জনসংযোগ কর্মকর্তা (পিআরও)
পড়ে শোনানো হচ্ছে